পাঠক সংযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:১০
আমি বিনোদন প্রতিদিনের কাছে জানতে চাই—বেশ ক’বছর আগে শাকিব ও মীম জুটির একটি ছবি ‘এইতো প্রেম’-এর খবর প্রকাশ পেলো। এর একটি গানও হাবিবের সুরে দারুণ জনপ্রিয়তা পেলো। ‘আমি তোমার মনের ঘরে’। কিন্তু কয়েকবছর হয়ে গেল এই ছবির কোনো খবর নেই। সোহেল আরমান পরিচালিত এই ছবি কেন আটকে গেল? আদৌ রিলিজ হবে কি? এর কোনো আপডেট মিডিয়াতে পাওয়া যায় না কেন? সেহজাদ, বাঘা, রাজশাহী বি. স. : ধন্যবাদ আপনার কৌতূহলের জন্য। আমরা বেশ ক’টি প্রতিবেদনে এর আপডেট জানানোর চেষ্টা করেছি। প্রকাশ করেছি যে, এই ছবির রিলিজ প্রায় অনিশ্চিত। এর কোনো আপডেট প্রকাশ করা যায়নি, কারণ নির্মাতা মারফত বেশ কিছু তারিখ এর আগে প্রকাশ করলেও সেগুলোও ভুল প্রমাণিত হয়েছে। এই বিভ্রান্তির কারণেই ছবিটির আপডেট আমরা প্রকাশ করছি না। প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.facebook.com/pages/Binodon-Protidin-of-the-daily-Ittefaq এই লিংকে ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই ‘পাঠক সংযোগ’।