তারকা বচন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:১০
আগের তুলনায় এখন কাজের পরিমাণ বেড়েছে। শিল্পীরা ব্যস্ততার মধ্যে আছেন। কিন্তু ছবির গল্পের মধ্যে নতুনত্ব না পাওয়ায় দর্শক ছবি দেখছেন না। তাছাড়া নকল গল্পের ছবি বাড়ছে। আমাদের নির্মাতাদের আরও সতর্ক হতে হবে। ভালো গল্পের ছবি সব সময় দর্শক গ্রহণ করে থাকেন। নিজের সামপ্রতিক ব্যস্ততা নিয়ে চিত্রনায়ক বাপ্পারাজ আমি সবসময় ভালো কাজটা প্রত্যাশা করি। দেশ, পরিবার অথবা ব্যক্তিজীবনে শান্তি থাকুক। সবার মাঝে যেন ধৈর্যশক্তি থাকে। মানুষের মধ্যে কেমন যেন সহনশীলতা কমে গেছে। এ জন্য হানাহানি লেগেই আছে। আমার প্রত্যাশা নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি যেন না করে ফেলি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী তারিন