থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে আজ ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আর অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন প্রমুখ।
০০০
চন্দ্রাবতী
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রাবতী’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ এবং অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বণা মুস্তাফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান প্রমুখ।
০০০০
এবং ক্লাসের বাইরে
স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’। জারিন শাকিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ ৬টা ০৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়। আজকের পর্ব সাজানো হয়েছে ঢাকার আরমানিটোলার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়কে নিয়ে।
