প্রথম বন্ধু :কাউকে এড়িয়ে চলার সবচেয়ে ভালো উপায় কী, বলতো?
দ্বিতীয় বন্ধু :তাকে ভালো অংকের কিছু টাকা ধার দিয়ে দে। তারপর দেখবি তোর আর তাকে কষ্ট করে এড়িয়ে চলতে হবে না; সে-ই তোকে এড়িয়ে চলবে।
দর্শক :চিত্র প্রদর্শনীতে যত ছবি আছে তার মধ্যে শুধুমাত্র আপনার ছবিগুলোই আমি মন দিয়ে দেখেছি।
শিল্পী :কেন? অন্যদের ছবিগুলো বুঝি আপনার ভালো লাগেনি?
দর্শক :না মানে, অন্যদের ছবির সামনে এতটাই ভিড় ছিল যে সেগুলো দেখার জন্য সামনে দাঁড়াতেই পারিনি।
চেয়ারম্যান :আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দিব।
জনৈক ব্যাক্তি :এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কীভাবে?
চেয়ারম্যান :তাহলে দরকার হলে এখানে প্রথমে খাল করে তারপর ব্রিজ করব! তবু ওয়াদার বরখেলাপ করব না।
ভিক্ষুক :স্যার, দয়া করে আমাকে পাঁচটা টাকা দেন।
পথচারী :নেই।
ভিক্ষুক :তাইলে দুইটা টাকা অন্তত দেন।
পথচারী :বললাম তো নেই।
ভিক্ষুক :তাইলে স্যার এক কাজ করেন, আপনিও আমার সাথে এইখানে সাহায্য চাইতে বইসা পড়েন।
