গাছে ঝুলন্ত অবস্থায় মৃত বিড়াল
নিউইয়র্কের একটি শহরতলীতে প্লাস্টিকের ব্যাগের ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় কয়েক ডজন মৃত বিড়াল উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে তদন্ত চলছে। একজন পশু পালন কর্মী জানান, বিড়ালগুলোর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ঐ গাছ থেকে প্রায় ২৫ থেকে ৩০টি মৃত বিড়াল উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে বেশ কয়েকটি সম্প্রতি এবং অন্যগুলো কয়েক দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। — বিবিসি
কফির কাপে হিটলারের ছবি!
চীনের একটি প্রতিষ্ঠান কফির কাপ তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছে। কারণ এতে আঁকা ছিল হিটলারের ছবি। ইতিমধ্যে কাপগুলোকে বাজার থেকে উঠিয়ে নেয়া হয়েছে। কাপটিতে একটি লাল গোলাপের সিল ও একটি ডাকটিকিটও অলংকৃত রয়েছে। কিন্তু এক পর্যায়ে এতে দেখা যায় হিটলারের প্রতিকৃতির চিহ্ন। যেসব —ডয়েচে ভেলে
শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ
ভারতের স্কুল কর্তৃপক্ষ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের। সংস্থাটির একটি রিপোর্টে বলা হয়, হিন্দু বর্ণাশ্রম প্রথার সর্বনিম্ন স্তরের সম্প্রদায়গুলোর শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে। এতে আরো বলা হয়, স্কুলগুলোতে এসব শিশুদের পেছনের সারিতে বা পৃথক ঘরে বসতে বাধ্য করা হয়। সমাজের এসব বিপন্ন গোষ্ঠীগুলোর শিশুদের প্রতি কি আচরণ করা হচ্ছে তা যেন আরো কার্যকরভাবে নজরদারি করা হয়, সেজন্যও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। —বিবিসি
