সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ইউনাইটেড হাসপাতালে ভর্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৫২
হূদরোগে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চীফ কনসালটেন্ট ডা. মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম শেষে চিকিত্সকরা পরিবারের সদস্যদের জানিয়েছেন, মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে একটি ব্লক ধরা পড়েছে। হাসপাতাল সূত্র জানায়, বেলা পৌনে ১১টায় মেয়র আরিফুল হক চৌধুরীর একটি ব্লকে রিং লাগানো হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, বর্তমানের মেয়রের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। গত শুক্রবার রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হূদরোগে আক্রান্ত হন। মেয়রের সুস্থতা কামনায় কাউন্সিলরদের উদ্যোগে গতকাল শনিবার বাদ যোহর এক দোয়া মাহফিল দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়।