চট্টগ্রামের রাউজার উপজেলার বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি একে ৪৭ রাইফেল ও ৬১ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিদের নাম মোহাম্মদ বেলাল ও আব্বাস। গত বৃহস্পতিবার ভোর ৫টায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
