আ. ক. ম. ইসহাক
ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ. ক. ম ইসহাকের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোনাগাজীর বাখরীয়া আ. ক. ম ইসহাক নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উম্মে সালেমা খাতুন
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন বাদল এবং গীতিকার শাফাত খৈয়ামের মা শিক্ষিকা উম্মে সালেমা খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় ওয়ারীস্থ বাসভবনে দুপুরে কাঙালিভোজ ও বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
