ডাকাতি করতে গেলে চতুর হওয়া লাগে। না হলে ডাকাতি করতে গিয়ে ধরা পড়তে হবে এবং তার জন্য বড় ধরনের খেসারত দিতে হয়। এজন্য বেশিরভাগ ডাকাত চালাক হয়। তবে একটি বোকা ডাকাতের সন্ধান পাওয়া গেছে যে কিনা ডাকাতি না করেও নিজের নাম বলে!
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, ফিলিপ ক্রুজ নামের এক ডাকাত একটি ব্যাংকে যায়। সেখানে গিয়ে সে একটি চিরকুট দেয় ক্যাশের দায়িত্বে থাকা ব্যাংক কর্মকর্তার কাছে। সে একশ, পঞ্চাশ এবং বিশ মার্কিন ডলারের নোট চায়। এবং সে ক্যাশ প্রদানের ‘নির্দেশের’ শেষে নিজের নাম স্বাক্ষর করে। ক্যাশিয়ার তাকে ডলার দিতে অস্বীকৃতি জানান এবং ভেতর থেকে যখন বাইরে আসেন, তখন ফিলিপ পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তার নাম দেখে ব্যাংক কর্মকর্তারা তার ঠিকানা জেনে যায়। এফবিআই বর্তমানে তাকে খুঁজছে। বোকা ডাকাত আর কাকে বলে! - দ্য সান
