জেলায় চাঞ্চল্যকর শাহিনার হত্যার প্রধান আসামি আব্দুল করিমের সহযোগী ইজ্জত আলীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরকল এলাকা থেকে তাকে আটক করা হয়। ইজ্জত আলীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছেঁচরাপুকুরিয়া গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই জানান, দেবিদ্বার উপজেলার ছেঁচরাপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনাকে হত্যা করে গভীর নলকূপের পাইপে ফেলে দেওয়ার সময় সহযোগিতা করে ইজ্জত আলী। বাদী পক্ষের অভিযোগ ও গ্রেফতারকৃত প্রধান আসামি আব্দুল করিমের স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেফতার করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি শাহিনাকে ভাড়াটে খুনি আব্দুল করিমসহ আরও কয়েকজন শ্বাসরোধ করে হত্যা করে পরিত্যক্ত টিউবওয়েলের পাইপে ফেলে লাশ গুম করে। সন্দেহভাজন খুনি আব্দুল করিমকে আটক করলে লোমহর্ষক এ হত্যার তথ্য বেরিয়ে আসে। টানা ৭ দিন উদ্ধার অভিযান শেষে গভীর নলকূপের ৬৫ ফুট নিচ থেকে শাহিনার লাশ উদ্ধার করা হয়।
