ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউ-টার এক্সপ্রেস ট্রেন শুক্রবার রাতে দেওয়ানগঞ্জের পূর্ববর্তী ইসলামপুর স্টেশনে পৌঁছলে ট্রেনযাত্রী ১৬ বছরের কিশোরীকে জোরপূর্বক ট্রেন থেকে অপহরণ করে গণধর্ষণ করা হয়।
কমলাপুর থেকে কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জ আসার পথে ইসলামপুর স্টেশনে পৌঁছামাত্র ২-৩ জন যুবক তাকে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে একটি বাড়িতে মুখ বেঁধে ধর্ষণ করে। মধ্যরাতে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে মুখ বাঁধা অবস্থায় রেখে যায়। ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছলে. ওই ধর্ষকরা আবারও অপহরণ করার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দু’জনকে আটক করে। আটককৃতরাই তরুণীটিকে ধর্ষণ করেছে বলে ধর্ষণের শিকার তরুণী জানায়। আটককৃতরা হচ্ছে ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদের কাঠ মিস্ত্রী জানিব পলোবান্ধার ও বাহাদুরপুর গ্রামের মোটরসাইকেল চালক শিক্কু মিয়া। ধর্ষিতার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে। দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী হারুন জানান. শনিবার দুপুর ২টা পর্যন্ত তিনি কর্মস্থলে ছিলেন না। গতকাল শনিবার আসামিদের জামালপুর পাঠানোর কথা ছিল।
