মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ধর্মনিরপেক্ষ দল। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদীতে বিশ্বাসী। সকল ধর্মের মানুষের এখানে রাজনীতি করার সুযোগ রয়েছে।
গতকাল শনিবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা অংশ নেন।
