আজ সাভারে কেন্দ্রীয় ১৪ দলের জনসভা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৮
কেন্দ্রীয় ১৪ দলের জনসভা আজ রবিবার বিকাল ৩টায় সাভার বাসস্ট্যান্ডে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং বিএনপি-জামায়াত অশুভ জোটের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামীকাল সোমবার ময়মনসিংহে একই দাবিতে জনসভা করবে ১৪ দল। সাভার জনসভায় বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের মহাসচিব এম. এ আউয়াল এমপি প্রমুখ।