আজকের রাশিফল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৪১
আজ ১৫ই বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৭ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র । আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্র। শুভরত্ন: রুবী ও হীরা। প্রকৃতিগতভাবে: আপনি আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল। আপনার উদ্যম আছে, ধৈর্য আছে। অন্যের জন্যেও আপনি চিন্তা করেন, অন্যের উপকারে আসতে চান। এ জন্য অনেক সময়ই অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে চাপতে পারে। শুধু অর্থ নয়, সময় ও মেধার ব্যাপারেও আপনার উদারতা অমিতাচারে পরিণত হতে পারে। জীবনে সাফল্যের জন্যে আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো, ড. হুমায়ন আজাদ, জ্যাক নিকলসন, সাদ্দাম হোসাইন, উপন্যাসিক আলিস্টেয়ার ম্যাকলিন, যাদুকর এ সি. সরকার, বিজ্ঞানী পিটার টেইল, গবেষক নুরুন নাহার রহমান, উজ্জল প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল পেতে পারেন। পারিবারিক ব্যাপারে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক ভালো যেতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কলহ এড়িয়ে চলুন। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যাবার সম্ভাবনা আছে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যেকোন ব্যাপারে ধৈর্য বজায় রাখুন। যে কোনো ধরনের উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। বিকেলের দিক তুলনামূলক ভালো যাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পাওনা টাকা আদায়ে বিলম্বিত হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। রোমান্টি প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়ে বাধার সৃষ্টি হতে পারে। কাজ-কর্মে কেউ আজ বাধা সৃষ্টি করতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয়-বৃদ্ধির আশঙ্কা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্মে উত্সাহ পাবেন। আজ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আয়-বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কাও আছে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ভাই-বোনদের কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ নাও হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাজকর্মে উত্সাহ পাবেন। উদ্যম ও উত্সাহের ফলে হাতের কাজ শেষ করতে পারবেন। ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য দিনটি শুভ। কারো সহযোগিতায় নতুন কাজের সহযোগিতা পেতে পাবেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অংশীদারি ব্যবসা ভালো যাবে। ব্যবসায় নিজের প্রভাব বিস্তারের সুযোগ হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্টিক ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বস্ত্র ও পোশাক ব্যবসায়ীর জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যের লাভ যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। সামাজিক কাজ-কর্মে অংশ নিতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাইরে থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।