গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
মিকি মাউস চরিত্রটি সম্পর্কে জানেন না কিংবা এই চরিত্রটির নাম শোনেননি এমন মানুষ বোধকরি খুব কমই আছেন। আর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয় এই মিকি মাউসের নানা ধরনের স্মারক সংগ্রহের মাধ্যমেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেলিব্রেশন শহরের অধিবাসী জ্যানেট এস্টিভস। প্রায় ৪০ বছরের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে জ্যানেট ইতোমধ্যেই গড়ে তুলেছেন মিকি মাউসের নানা ধরনের স্মারকের এক বিশাল সংগ্রহ যার মধ্যে রেকর্ড বুকে নাম লেখানোর সময়টিতেই এই সংখ্যাটি ছিল ৬,৭২৬টি।