simple, complex ও compound sentence-এ রূপান্তর পদ্ধতি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
Transformation Clause ও Phrase Clause এবং phrase উভয়ই একটি sentence-এর অংশবিশেষ। তবে, phrase হলো এমন শব্দসমষ্টি যার মধ্যে subject ও predicate (finite verb+object/adverb/complement/........) থাকে না; আর clause হলো এমন শব্দসমষ্টি যার মধ্যে subject ও predicate (finite verb+object/adverb/........) থাকে। উল্লেখ্য যে, clause-এর মধ্যে এক বা একাধিক phrase থাকতে পারে। যেহেতু phrase-এর subject ও finite verb থাকে না, সেহেতু শুধু phrase ব্যবহার করে সাধারণত কোন sentence বানানো যায় না; sentence বানাতে clause ব্যবহার করতে হয়। যেমন- She saw the man going to market. এ বাক্যে She saw the man হলো একটি clause, কারণ এ শব্দগুলোর মধ্যে subject (She) ও predicate (saw the man) রয়েছে; আর going to market হলো একটি phrase, কারণ এ শব্দগুলোর মধ্যে কোন subject বা finite verb নেই। শুধু She saw the man এ clause টি ব্যবহার করেই বাক্য গঠন সম্ভব; বাক্য তৈরিতে phrase-এর ব্যবহার জরম্নরি নয়। কিন্তু অপরদিকে, শুধু going to market এ phrase টি ব্যবহার করে বাক্য গঠন সম্ভব নয়। Clause-এর প্রকারভেদ: গঠনগতভাবে clause তিন প্রকার। যথা- (১) Independent/Principal/Main clause, (২) Dependent/Sub-ordinate clause এবং (৩) Co-ordinate clause. এদের সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ: Independent Clause (IC): এ clause টি অপর কারো সাহায্য ছাড়া নিজেই স্বাধীনভাবে অর্থপ্রকাশ করতে পারে। এটি ছাড়া কোন বাক্য গঠন সম্ভব নয়। যেমন- Sohel became pleased when he heard the news. এ বাক্যে Sohel became pleased হলো independent clause (IC), কারণ এটি বাক্যের অপর অংশ (when he heard the news) ছাড়াই নিজে স্বাধীনভাবে অর্থপ্রকাশ করতে পেরেছে। Independent Clause (IC)-এর বৈশিষ্ট্য ও চেনার উপায়: ক) এ clause টির শুরুতে কোন conjunction থাকে না। যদি কোন clause-এর শুরুতে conjunction থাকে তাহলে তা অবশ্যই IC হবে না। খ) কোন বাক্যের শুরুতে, মাঝে, শেষে যেখানেই হোক অবশ্যই একটি IC থাকে, নতুবা সেটি কোন বাক্যই হবে না। গ) প্রকৃত অর্থে, একটি বাক্যে শুধু একটিই IC থাকে। বাক্যের অন্যান্য অংশ হয় dependent clause (DC) কিংবা co-ordinate clause (CC), তা নাহলে phrase. ঘ) শুধু একটি IC ব্যবহার করেই সাধারণত একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন সম্ভব। অন্যান্য কিছু ব্যবহার করায় বা না করায় মূল বাক্যের কোন অসুবিধা হয় না। (২)Dependent Clause (DC): এ clause টি অপরের সাহায্য ছাড়া আংশিক অর্থ প্রকাশ করলেও, পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না অর্থাত্ এটি অপরের উপর নির্ভরশীল। এ clause টি সাধারণত complex sentence-এ থাকে। যেমন- If Dola gets the prize, she becomes happy. এ বাক্যে If Dola gets the prize হলো একটি dependent clause (DC), কারণ শুধু If Dola gets the prize বললে কিছুটা অর্থ বোঝালেও পুরোপুরি অর্থ প্রকাশে অক্ষম অর্থাত্ এটি অপর clause টির উপর নির্ভরশীল। Dependent Clause (DC)-এর বৈশিষ্ট্য ও চেনার উপায়: ক) এ clause টির শুরুতে sub-ordinating conjunction থাকে। যেমন- when, while, after, before, till, until, since, as, because, though, although, if, who, what, whose, whom, which, where, whereas, how, why, that, so that, so.......that ইত্যাদি। তবে ক্ষেত্রবিশেষে conjunction উহ্য থাকতে পারে। খ) কোন বাক্যের যে কোন স্থানেই DC বসতে পারে। গ) DC ছাড়াও বাক্য হতে পারে। তবে complex sentence বানাতে অবশ্যই DC ব্যবহার করতে হয়। ঘ) একই বাক্যে একাধিক DC থাকতে পারে। (৩) Co-ordinate Clause (CC): এটি মূলত co-ordinating conjunction সংবলিত একটি independent clause (IC) এবং এ clause টি কেবল compound sentence তৈরিতে ব্যবহূত হয়। যেমন- Juthi got A+ and everybody praised her. এ বাক্যে and everybody praised her হলো একটি co-ordinate clause (CC), কারণ এ clause টির শুরুতে co-ordinating conjunction হিসেবে and রয়েছে। Co-ordinate Clause-এর বৈশিষ্ট্য ও চেনার উপায়: ক) এ clause টির শুরুতে co-ordinating conjunction থাকে। যেমন- and, but, or, so, therefore, as well as, either......or, neither......nor, both.......and, not only.......but also ইত্যাদি। খ) কোন বাক্যের শেষের দিকে সাধারণত co-ordinate clause (CC) টি থাকে। গ) CC ছাড়াও বাক্য হতে পারে। তবে compound sentence বানাতে অবশ্যই CC ব্যবহার করতে হয়। ঘ) একই বাক্যে একাধিক CC থাকতে পারে। ঙ) CC টি পূর্বের অংশে ব্যবহূত IC-এর সাথে subject, verb, object/adjective ইত্যাদি মিল থাকলে উক্ত মিল অংশটুকু CC-তে উহ্য থাকতে পারে। আগামীকাল থাকবে Phrase-এর প্রকারভেদ মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ ইমেইল [email protected]