প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪৪
বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে আগামী ১৫ মে থেকে ই-বাণিজ্য মেলা শুরু হচ্ছে। মেলা শেষ হবে আগামী ১৭ মে। তিন দিনব্যাপী এ মেলায় রাজধানীসহ বরিশালের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অংশ নেবে। কম্পিউটার জগত্-এর উদ্যোগে বিভাগীয় কমিশনারের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।