এসিল্যান্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে আদিবাসীদের মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৭
নওগাঁ ধামইরহাটে এসিল্যান্ড অবিদিয় মার্ডী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আদিবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন পালিত হয়েছে। ধামইরহাটের বেনীদুয়ার গ্রামের মৃত যোসেফ মার্ডীর ছেলে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডী (৩৩) রহস্যজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুবিচারের দাবিতে এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল রবিবার উপজেলা পরিষদের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আদিবাসী সংগঠন উপজেলা পারগানা বাইসি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) এবং এলাকাবাসীর পক্ষ থেকে প্রায় ৫-৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।