জাতীয় স্নুকারে রেজা খালিদ চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৯
নারায়ণগঞ্জ ক্লাবের রেজা খালিদ লোটো ২৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়ানশীপে চ্যাম্পিয়ন হয়েছেন। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত ১১ ফ্রেমের ফাইনাল খেলাটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাকর এ খেলায় নারায়ণগঞ্জ ক্লাবের রেজা খালিদ ৭-৫ ফ্রেমে নারায়ণগঞ্জ ক্লাবের অপর সতীর্থ খেলোয়াড় পাহলবিকে হারিয়ে এ কৃতিত্ব দেখান। লোটো’র পৃষ্ঠপোষকতায় গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৮টি বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ক্লাবের ৫৭ জন খেলোয়াড় অংশ নেন।