জরিনা বেগম
চাঁদপুরের সাবেক সংসদ সদস্য মো. আলম খানের মা জরিনা বেগম (১০৮) গত শুক্রবার জেলার সফরমালী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মনছুর আহমেদ
বাগেরহাটের ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদ মনছুর আহমেদ (৮৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার শহরের লিচুতলা সড়কে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জেলা বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে জানাজা শেষে শহরের সরুই কবরস্থানে তাকে দাফন করা হয়।
আ. মালেক প্রধান
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মো. হানিফ মিয়ার বাবা আ. মালেক প্রধান (৯৫) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সোনারগাঁও পৌরসভার হাতকোপা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৯ মেয়ে রেখে গেছেন।
কৃষ্ণ মোহন ত্রিপুরা
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরার বাবা ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার শ্বশুর সাবেক প্রধান শিক্ষক ও সমাজ সেবক কৃষ্ণ মোহন ত্রিপুরা (৭৮) চিকিত্সাধীন অবস্থায় ঢাকার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। খাগড়াছড়িতে গতকাল তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
