অনেক ধর্মীয় অনুষ্ঠানের পর পুনর্মিলনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু পুনর্মিলন আছে যা মানুষের কাছে অত্যন্ত আনন্দের। এই যেমন কারো কোনো কিছু হারিয়ে গেলে এবং সে যদি সেটা পাওয়া আশা ছেড়ে দেওয়ার পরও খুঁজে পায়!
আশ্চর্য ধরনের এই পুন-র্মিলনের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। এই রাজ্যে ফোর্ট ওয়েন অ্যানিম্যাল কেয়ার অ্যান্ড কন্ট্রোল কেন্দ্রে বিড়ালের প্রদর্শনী চলছিল। সেই প্রদর্শনী দেখতে গিয়েছিলেন ফ্রাইব্যাক নামের এক ব্যক্তি। প্রদর্শনীটি যেন তার জন্য সৌভাগ্য বয়ে এনেছিল! তিনি মূলত প্রদর্শনীর মাঝে ৫ বছর আগে তার হারিয়ে যাওয়া বিড়াল চার্লিকে খুঁজছিলেন। তিনি কর্মীদের দিয়ে বিড়ালগুলোকে পরীক্ষা করালেন। করতে করতে একসময় তার অতি প্রিয় সেই বিড়ালটিকে পাওয়া গেল! হ্যাঁ পেলেন। তবে একটা কারনে। সেটা হলো ওই বিড়ালের শরীরে একটি মাইক্রোচিপ ছিল। আর ফ্রাইব্যাক এজন্য তার এক সিনিয়রকে ধন্যবাদ দিলেন যে ওই ব্যক্তিটিই তাকে বিড়ালের শরীরে মাইক্রোচিপ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। একটি মাইক্রোচিপই ফিরিয়ে দিল চার্লিকে যার অপেক্ষায় অনেক রজনী হয়তো কষ্টে কেটেছে ফ্রাইব্যাকের! - এপি
