পশ্চিমবঙ্গে বিজেপি হাওয়ায় আসন কমতে পারে তৃণমূলের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:২২
বিজেপির হাওয়ায় পশ্চিমবঙ্গে আসন কমতে পারে তৃণমূলের। আসন বাড়বে বিজেপির। রাজ্য গোয়েন্দা দপ্তরের দেয়া এই রিপোর্টে ঘুম চিন্তায় পড়ে গেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত সপ্তাহে এই রিপোর্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের আইজি (আইবি) বাণিব্রত বসু। মমতা ব্যানার্জিকে দেয়া এই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ১৮ থেকে ২২টি আসন পাবে তৃণমূল। বামেরা পাবে ১৩-১৫টি, কংগ্রেস ৬-৭টি এবং বিজেপি ৩-৪টি। হেরে যেতে পারেন তৃণমূলের শতাব্দী রায়, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি জিততে পারে দার্জিলিং, আসানসোল, কৃষ্ণনগর কেন্দ্রে। পাশাপাশি, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টেও তৃণমূল ১৮-২৫ আসন পেতে পারে বলে বলা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে আইবি রিপোর্টে বলা হয়েছিল, মমতার তৃণমূল ২৯৪ আসনের মধ্যে ১৮০-১৮৫ আসনে জিতবে। তৃণমূল পেয়েছিল ১৮৪ আসন।