ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়,পিরোজপুর
কুরআন মাজিদ শিক্ষা
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন:কুরআন মাজিদ আল্লাহ তায়ালার—।
উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম।
প্রশ্ন:কালাম অর্থ—।
উত্তর: কালাম অর্থ বাণী।
প্রশ্ন:কুরআন মাজিদ সর্বশেষ—কিতাব।
উত্তর: কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব।
প্রশ্ন:—হলেন সর্বশেষ নবি ও রসুল।
উত্তর:মহানবি (স) হলেন সর্বশেষ নবি ও রসুল।
প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী —।
উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ।
প্রশ্ন:কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য—।
উত্তর: করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা —।
উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি।
প্রশ্ন:মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয়—।
উত্তর: মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয় তাজবিদে।
প্রশ্ন:আরবি হরফ উচ্চারণের স্থানকে—বলে।
উত্তর: আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন: আরবি বর্ণ—টি।
উত্তর: আরবি বর্ণ ২৯টি।
প্রশ্ন:আরবিতে মাখরাজ—টি।
উত্তর: আরবিতে মাখরাজ ১৭টি।
প্রশ্ন:বিরাম চিহ্নকে আরবিতে — বলে।
উত্তর: বিরাম চিহ্নকে আরবিতে ওয়াক্ফ বলে।
প্রশ্ন:কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ ব্যবহার করেন—।
উত্তর: কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ
ব্যবহার করেন আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর।
প্রশ্ন:— ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে।
উত্তর: নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে।
প্রশ্ন:গুন্নাহর হরফ— টি।
উত্তর: গুন্নাহর হরফ ২টি।
প্রশ্ন: সুরা কুরাইশ— অবতীর্ণ হয়।
উত্তর: সুরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়।
প্রশ্ন:সুরা কুরাইশের আয়াত সংখ্যা —টি।
উত্তর: সুরা কুরাইশের আয়াত সংখ্যা ৪ টি।
সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন:কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ?
উত্তর: কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:মাখরাজ কয়টি ?
উত্তর: মাখরাজ সতেরটি।
প্রশ্ন:কণ্ঠনালির হরফ কয়টি?
উত্তর: কণ্ঠনালির হরফ ছয়টি।
প্রশ্ন:জ,যাল,ছা কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর:জিহবার অগ্রভাগ সামনের ওপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয়।
প্রশ্ন:ওয়াও,বা,মিম কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর:দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন:কুরআন মাজিদ কার কালাম ?
উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম।
প্রশ্ন:কালাম অর্থ কী ?
উত্তর: কালাম অর্থ বাণী।
প্রশ্ন: সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
উত্তর: কুরআন মাজিদ ।
প্রশ্ন:কে সর্বশেষ নবি ও রসুল ?
উত্তর:মহানবি (স) ।
প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী কে?
উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ।
প্রশ্ন:করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
উত্তর: করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি।
প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা কী ?
উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি।
