মেধাবী মুখ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:১৮
নাশিদ এ সিকদার, অমিয় পিতা: আলাউদ্দিন সিকদার, মাতা: নাজমা আকতার নিপা ঢাকা রেসিডিয়ানসিয়াল মডেল কলেজ। নাশিদ এ সিকদার। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। তার পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমাদের সাথে। তোমরা যেন তার কথা থেকে সাজাতে পার তোমাদের পড়াশোনার নিজস্ব পরিবেশ। এ জন্যে তোলে ধরছি এ কথোপকথনটি। তার সাথে কথা বলেছেন চন্দন বর্ম্মণ। ১. পরীক্ষা ভয়ের নাকি আনন্দের? অমিয় :প্রশ্ন সহজ হলে আনন্দের। ২.তুমি কখন ঘুম থেকে উঠ? অমিয় : কোনো দিন সাড়ে ছয়টায় আবার কোনো দিন সাতটায়। ৩. তোমার ক্লাস কখন শুরু হয়? অমিয় :সকাল সোয়া আটটায়। ৪. স্কুলে যাওয়ার আগে তুমি বাসায় কী কর? অমিয় :স্কুলের পড়াগুলো রিভিশন দেই। ৫. বাসা থেকে কয়টায় বের হও? অমিয় :সাড়ে সাতটা থেকে সোয়া আটটার মধ্যে বের হয়ে যাই। ৬. তুমি কী একাই স্কুলে যেতে পার? অমিয় :আমি একাই যেতে পারি কিন্তু মা-বাবা যেতে দেন না। ৭. স্কুল কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? অমিয় :সোয়া আটটা থেকে পৌনে একটা পর্যন্ত চলে। ৮. প্রতিদিন স্কুলে কয়টা বিষয় পড়ানো হয়? অমিয় :ছয়টি বিষয় পড়ানো হয়। ৯. স্কুলে পড়ানো বিষয়টি কী স্কুলে শিখে ফেলতে পার? অমিয় :মুখস্থের ব্যাপারটা ছাড়া ক্লাসে আলোচিত অংশটি হূদয়ঙ্গম করে ফেলি। ১০. তোমাদেরকে কী হোমওয়ার্ক দেয়া হয়? অমিয় :দেয়া হয়। ১১. সেটি তুমি কখন সম্পন্ন কর? অমিয় :স্কুল থেকে ফিরে বিকেলে। ১২. মনে কর হোমওয়ার্কের মধ্যে কোন একটা বিষয় বুঝতে পারছো না সেক্ষেত্রে কী কর? অমিয় :পরদিন স্কুলে স্যারের সহযোগিতা নেই। ১৩ স্কুল থেকে ফিরে তুমি কী কর? অমিয় :গোসল করি তারপর কোরআন শিক্ষার স্যার আসেন,পড়তে বসি। ১৪. তোমাদের স্কুলে কী খেলার মাঠ আছে? অমিয় :আমাদের স্কুলে বিশাল মাঠ আছে। ১৬ .তোমাদেরকে টিফিন ব্র্যাক কখন দেয়া হয়? অমিয় :পাঁচ নাম্বার ক্লাসের পর। ১৭. সে সময়টায় তোমরা কী কর? অমিয় :টিফিনের কথা ভুলে খেলায় চলে যাই। ১৯. টেলিভিশন দেখ? অমিয় :দেখি। ২০. টেলিভিশন দেখলে মা- বাবা কী বকাবকি করেন? অমিয় :তাঁরা বিরক্তবোধ করেন। ২১. স্কুলের তো রুটিন আছে। তোমার বাসায় কী স্কুলের রুটিন ছাড়া নিজের মতো করে পড়ার রুটিন আছে? অমিয় :আছে। ২২. নিজস্ব রুটিনের পরিকল্পনা কে করে দিয়েছেন? অমিয় :নিজে স্যারের সহযোগিতায়। ২২. তোমার প্রিয় কাজ কী? অমিয় :ছবি আঁঁকা। ২৩ বড় হয়ে কী হতে চাও? অমিয় :ডাক্তার। ২৪. কেন হতে চাও? অমিয় :সেবা করতে পারব বলে।