মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
Transformation
Phrase-এর প্রকারভেদ:
গঠন-অনুসারে phrase সর্বমোট নয় প্রকার। এদের সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ:
(১) Noun Phrase: এ phrase-টি কোন sentence-এর subject, object, complement কিংবা preposition-এর object হিসেবে ব্যবহূত হয়ে noun-এর মতো কাজ করে। যেমন- i) Joy and sorrow come by turns. ii) Nobody likes a slow coach.
(২) Adjective Phrase: এ phrase-টি কোন sentence-এর noun, pronoun কিংবা noun phrase- কে qualify (বিশেষিত করা) করে অর্থাত্ এদের দোষ, গুণ, পরিমান, মাত্রা ইত্যাদি প্রকাশ করে adjective-এর মতো কাজ করে থাকে। যেমন- i) A man in great difficulties came to me for help. ii) Nasim is good for nothing.
(৩) Verbal Phrase: এ phrase-টি কোন sentence-এর verb হিসেবে ব্যবহূত হয়ে verb-এর কাজ করে থাকে। যেমন- i) Every student here abides by the rules and regulations. ii) He bids fair to shine in life.
(৪)Adverbial Phrase: এ phrase-টি কোন sentence-এর verb, adjective, adverb, sentence-এর অংশবিশেষ কিংবা সমগ্র sentence-টিকে modify (বিশেষিত করা) করে অর্থাত্ এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য জ্ঞাপন করে adverb-এর মতো কাজ করে থাকে। যেমন- i) Jahir ran with great speed.
ii) She tried hard and soul to get A+.
(৫) Prepositional Phrase: এ phrase-টি কোন sentence-এর noun, pronoun কিংবা noun phrase-এর পূর্বে বসে পূর্বের ও পরের অংশটির সাথে একটি সম্পর্ক তৈরি করে preposition-এর মতো কাজ করে থাকে। যেমন- i) Sampa was absent on account of her illness. ii) Nadia succeeded by virtue of her merit.
(৬) Conjunctional Phrase: এ phrase-টি কোন sentence-এর দুটি noun, pronoun, phrase কিংবা clause-কে যুক্ত করে conjunction-এর মতো কাজ করে থাকে। যেমন- i) Jinnia worked as long as she could. ii) Nindita is not only a good student but also an adroit cricketer.
(৭)Interjectional Phrase: এ phrase-টি কোন sentence-এ ব্যবহূত হয়ে আমাদের আবেগ-অনুভূতি প্রকাশের মাধ্যমে interjection-এর মতো কাজ করে থাকে। যেমন- i) Good morning!, how do you do? ii) Oh my God! It is a large snake.
(৮)Infinitive Phrase: এ phrase-টি “to+verb-এর base form+প্রাসঙ্গিক শব্দ” দিয়ে গঠিত হয়। এ phrase-টি সাধারনত noun phrase, adjective phrase এবং adverbial phrase হিসেবে ব্যবহূত হয়। যেমন- i) To tell a lie is a great sin. ii) The intention to tell a lie should be given up. iii) The man showed lame excuse to tell a lie.
(৯)Participle phrase: এটি তিন প্রকার। যথাঃ- a) present participle phrase, b) past participle phrase এবং c) perfect participle phrase. প্রত্যেক প্রকার participle phrase-ই adjective কিংবা adverb-এর কাজ করে।
a)Present participle phrase: এ phrase-টি “verb+ing+প্রাসঙ্গিক শব্দ” দিয়ে গঠিত হয়। কোন কাজ চলমান বুঝালে কিংবা স্বাভাবিকভাবে হয় বুঝালে present participle phrase ব্যবহূত হয়। এই phrase-টি continuous tense-এর বিকল্প হিসেবে ব্যবহূত হয়। যেমন- i) I saw the man going to market. ii) The man sleeping on the floor is suffering from a cronic disease.
b) Past participle phrase: এ phrase-টি “verb-এর past participle form+(by/in/...)+প্রাসঙ্গিক শব্দ” দিয়ে গঠিত হয়। পূর্বে সংঘটিত হওয়া কোন কাজ বুঝাতে past participle phrase ব্যবহূত হয়। এই phrase-টি passive voice-এর বিকল্প হিসেবে ব্যবহূত হয়। যেমন- i) I have purchased a mobile made in China. ii) The letter signed by the Director has been sent.
c)Perfect participle phrase: এ phrase-টি “having+(been)+verb-এর past participle form+প্রাসঙ্গিক শব্দ” দিয়ে গঠিত হয়। পূর্বে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথম হয়েছে সেটিকে বুঝাতে perfect participle phrase ব্যবহূত হয়। এই phrase-টি past perfect tense-এর বিকল্প হিসেবে ব্যবহূত হয়। উল্লেখ্য যে, passive voice-এর অর্থ বুঝাতে having-এর পরে been বসাতে হয়। যেমন- i) Having defeated the enemies, the Captain sent them to prison. ii) The player having been knocked out went back to his own country.
মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭
ইমেইল
[email protected]
