ট্যাগসমূহ দ্বারা লেখা হয়। h1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং ক্রমান্বয়ে h6 সবচেয়ে ছোট। বিভিন্ন ধরনের বড় ছোট হেডিং নিম্নরূপে লেখা হয়।
Biggest heading
Smaller Heading
প্যারাগ্রাফ: কোনো প্যারাগ্রাফ লেখার জন্যে আরম্ভ ট্যাগ হিসেবে
এবং সমাপ্তি ট্যাগ হিসেবে
ব্যবহার করতে হয়। উদাহরণ :A paragraph can be written here
ফন্ট: ফন্ট হচ্ছে যেকোনো ডকুমেন্টের প্রাণ। ফন্ট ব্যবহারের মধ্যে একজন ওয়েব পেজ নির্মাতা ডকুমেন্টটিকে শুধুমাত্র সুন্দরই করেন তা নয়, এর মাঝে নিজের শৈল্পিক পরিচয়ও তুলে ধরেন । ফন্ট প্রোপার্টি: ওয়েব পেজে যত ধরনের বৈচিত্র্যময় ফন্ট ব্যবহার করা হয়, তার সবগুলোকে একত্রে ফন্ট প্রোপার্টি বলে। ফন্ট প্রোপার্টিকে ৫ ভাগে ভাগ করা যায়। ফন্ট ফ্যামিলি: একাধিক ফন্ট যদি একই নামের ভিন্নতর সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তখন একটি ফন্ট ফ্যামিলি সৃষ্টি হয়। যেমন( Arial নামের একটি ফন্ট রয়েছে যার বিভিন্ন সংস্করণ হলো Arial Black, Arial Narrow, Arial Unicode MS ইত্যাদি। এরা প্রত্যেকটি একটি করে ফন্ট হলেও এদের ফ্যামিলি নাম হবে Arial। ফন্ট স্টাইল: ফন্ট ফ্যামিলির যেকোনো ফন্টের পরিবর্তিত নকশাকে ফন্ট স্টাইল বলে । যেমন( Italic, Bold, Underline ইত্যাদি। ফন্ট ভ্যারিয়েন্ট: স্মল ও ক্যাপ বর্ণে ব্যবহারিক পার্থক্য। ফন্ট সাইজ: ফন্টের আকৃতিগত দিক (ছোট বা বড়), ফন্ট সাইজ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ফন্ট সাইজ 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। এটি ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে । ফন্ট ওয়েট: ফন্ট যেসব রেখার দ্বারা অঙ্কিত হয়, তার মান হলো ওয়েট। এই মান হতে পারে নরমাল, বোল্ড ইত্যাদি। প্রশ্ন-২। ফন্টকে বোল্ড, ইটালিক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, লাইন কাটা দেওয়ার নিয়ম লিখ। উত্তর: নিচের কোডটি টাইপ করে Notepad এ Test-02.html নামে সংরক্ষণ করা হলো। এখন Test-02.html ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করলে Mozilla Firefox প্রোগ্রামে নিচের আউটপুট পাওয়া যাবে। প্রশ্ন-৩। হাইপারলিঙ্ক কী? এর একটি সিনটেক্স লিখ। উত্তর: এক পেজ থেকে অন্য পেজে গমন করার জন্য হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। হাইপারলিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সের অবস্থিত কোনো রেফারেন্স (কোনো ঠিকানা)। পেজ, ইমেজ, সাউন্ড, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিঙ্ক দিয়ে নির্দেশ করা যায়। হাইপারলিঙ্ক নির্দেশ দেওয়ার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে হাইপারলিঙ্ক সিস্টেম বলে। একটি ওয়েব সাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। একটি ওয়েব পেজ হতে অন্য আরেকটি ওয়েব পেজে যাওয়ার জন্য HTML লিঙ্ক ব্যবহার করা হয়। কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিঙ্কের গন্তব্যকে নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর ব্যবহূত হয়। হাইপারলিঙ্ক ও অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করতে HTML অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহূত হয়। HTML লিঙ্ক : HTML লিঙ্কের সিনটেক্স হলো : link text url এর স্থলে ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা দিতে হবে। href অ্যাট্রিবিউট : href অ্যাট্রিবিউট লিঙ্কের ঠিকানা নির্ধারণ করে। যেমন- নিচের এলিমেন্টটি একটি লিঙ্ক নির্ধারণ করে। visit Dhaka Education Board উক্ত প্রোগ্রামটি Notepad এ লিখে Test-06.html নামে সংরক্ষণ করা হলো : এখন Test-06.html ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করলে Mozilla Firefox প্রোগ্রামে নিচের আউটপুট পাওয়া যাবে।