নানা কারণে আলোচিত আইআইফা অ্যাওয়ার্ডসের আসরে এবারে হলিউডের বাঘা বাঘা অভিনেতা-নির্মাতাদের বলিউডের রং মাখিয়ে ছাড়ছেন আয়োজকেরা। তবে পুরস্কার ঘোষণার রজনীতে হলিউডের প্রখ্যাত অভিনেতা কেভিন স্পেসি সবাইকে অবাক করেন যখন লুঙ্গি পরে মঞ্চে আসেন। যখন নেচে ওঠেন লুঙ্গি ড্যান্সের তালে তালে তখন বিস্ময় যেন সীমানা ছাড়িয়ে যায়। পরে গ্রিন রুমের তথ্য অনুযায়ী জানা যায় দীপিকার অনুরোধে কেভিন তার জীবনে প্রথম লুঙ্গি গায়ে জড়ালেন। এক মঞ্চে কেভিন, দীপিকা আর শহীদ কাপুরের এমন নাচের তাল সবাইকে বিমোহিত করে। এমনিতে পুরো রাতটিই নিজের দখলে চলে আসে দীপিকার সেরা অভিনেত্রী পুরস্কার জয়ে। সেরা অভিনেতা হিসেব পুরস্কার জেতেন ফারহান আকতার। তবে দীপিকা সেরা নায়িকার পাশাপাশি বছরের সেরা এন্টারটেইনার পুরস্কারটিও বগলদাবা করেন।
