সেই ২০০২ সালে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনের তাত্ক্ষণিক মৃত্যু ও কয়েকজনের হতাহতের দায়ে সালমানের বিরুদ্ধে মামলা চলছেই। হিট অ্যান্ড রান মামলায় গত ২৬ মার্চ ও ৮ এপ্রিল দুটি শুনানি থাকলেও হাজির হতে পারেননি সালমান। অবশেষে আবেদন করে গতকাল আদালতে আসতে হয় তাকে। মামলাটির এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তাই বিভিন্ন তারিখে আদালতে হাজিরা দেওয়াটাও মি. খানের জন্য এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছবিটি গতকালের— আদলতে হাজিরা দিতে এসেছিলেন সালমান।
