দিন প্রতিদিনে দীপা খন্দকার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:৪৮
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনে উদযাপিত হবে দিনটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থাসহ নানা সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। এ উপলক্ষে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান দিন প্রতিদিনে অতিথি হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য-পরিচালক ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি দীপা খন্দকার। সুমাইয়া সাকির উপস্থাপনায় বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।