বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশ!

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:৪৯
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান ২’। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এটা চমক লাগানোর মতো খবরই বটে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে আগামী ২ মে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। এই প্রথমবারের মতো হলিউডের ছবি মুক্তির দিনেই দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের দর্শকরা। এর মধ্য দিয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স অন্য একটি রেকর্ড গড়ল। ঢাকায় ছবিটি মুক্তি প্রসঙ্গে সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আমাদের এই ডিজিটাল তারুণ্যে হলিউডে কখন কোন ছবিটির প্রিমিয়ার হচ্ছে, কোন ছবির কাজ কতটুকু শেষ হচ্ছে, সে খবরটিও তারা আপডেট জানেন। সেই অবস্থায় আমাদের দর্শকদের জন্য বিশ্বব্যাপী মুক্তির তারিখে ছবি মুক্তি দেওয়াটা জরুরি ছিল। আশা করছি আমাদের এই ধারাবাহিকতাও অব্যাহত থাকবে।