আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে সোমবার তিন দিনব্যাপী উদ্ভাবনী ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে। ইউএনওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোরসেদুর রহমান তাজ, থানা অফিসার ইন চার্জ গোলাম কিবরিয়া। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান আই.সিটি সামগ্রীর ২৮টি স্টলে তাদের পণ্য উপস্থাপন করেছে।
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আলোচকরা মন্তব্য করেছেন। তবে মেলায় আওয়ামী লীগের আমন্ত্রিত নেতা-কর্মীদের অনুপস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা সাংবাদিকদের কাছে হতাশা ব্যক্ত করেছেন। মেলা নিয়ে আয়োজকদের সাথে আওয়ামী লীগ নেতাদের মতবিরোধ মীমাংসায় নেতা-কর্মীদের উপস্থিতি না হওয়ার কারণ বলে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ মন্তব্য করেছেন। এছাড়া মেলা আয়োজনে প্রচারণায় ঘাটতির অভিযোগ করেছেন কেউ কেউ।
