রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। গত রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী পহেলা মে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। সভায় উল্লেখ করা হয়, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকার সময় হ্রদের নিরাপত্তা রক্ষা এবং অভয়াশ্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কোষ্ট গার্ড সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।
