যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার জয় নিশ্চিত করতে সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। নিজেদের সামরিক শক্তির উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়াকে সতর্ক করার একদিন পর উন এ আহ্বান জানালেন। উত্তর কোরিয়ার কেন্দী্রয় সামরিক কমিশনের সঙ্গে এক বৈঠকে কিম এ আহ্বান জানিয়েছেন। বৈঠকে উন “উত্তর কোরীয় সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বজায় রাখতে এর ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
