মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধানে সাগরে নতুন করে তল্লাশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সাগরের বিশাল এলাকা এই অভিযানের অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান। উড়োজাহাজটির ফ্লাইট রেকর্ডার থেকে ৮ এপি ল সর্বশেষ সম্ভাব্য যে সংকেত পাওয়া যায় তার ভিত্তিতে সাগরের তলদেশে অনুসন্ধান শুরু করে নৌযান অনুসন্ধান রোবট ব্লুফিন-২১। রোবটটি ১০ কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে অনুসন্ধান পরিচালনা করে। কিন্তু নিখোঁজ বিমানের কোন ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানটি নিখোঁজ হয়।
