ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলমান সপ্তম আসরে আর খেলতে পারছেন না ডোয়াইন ব্রাভো, নিক ম্যাডিসন ও নাথান কালটার-নাইল। ইনজুরির কারণে দুবাইতে শুরু হওয়া টুর্নামেন্টের চলতি আসরে আর খেলা হচ্ছে না এ তিন খেলোয়াড়ের। কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন ব্রাভো, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাডিসন এবং দিল্লী ডেয়ারডেভিলসের কালটার-নাইলের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। আইপিএল টেকনিক্যাল কমিটি রবিবারই তিনজনের বদলি খেলোয়াড়ের অনুমতি দিয়েছে। আইপিএলের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আইপিএল খেলোয়াড় নিয়মানুযায়ী তিন ফ্র্যাঞ্চাইজিই ২০১৪ আইপএল নিলামে অংশ নেয়া রেজিস্ট্রেশন করা তালিকাভুক্ত ৭৯৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে বদলি খেলোয়াড় বেছে নিতে পারবে।’
