নারী দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ এপ্রিল আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইনার হুইল বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪টি ক্লাব লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার নিয়ে এক সচেতনতা বৃদ্ধি এবং পরামর্শমূলক সভার আয়োজন করে। ইনার হুইল বাংলাদেশের ৪টি ক্লাব হলো—ঢাকা বুড়িগঙ্গা, দিলকুশা (ঢাকা), ঢাকা মেট্রোপলিটন ও ফেনী সেন্ট্রাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে। আর এ কাজটি শুরু করতে হবে আমাদের পরিবার থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (আশাইউবি) উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। সভাপতির বক্তব্য রাখেন আশাইউবি’র অতিরিক্ত পরিচালক শাহজাহান ভূঁইয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসীনা আখতার খানম (লীনা তাপসী), ইনার হুইল ক্লাব দিলকুশার লাভলী বায়োজিদ, শারমীন হোসেন এবং টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা এমদাদ। —প্রেস বিজ্ঞপ্তি
