খুলনায় ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০২
সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধ ও আটককৃত বাস ফেরতের দাবিতে খুলনার ১৭টি রুটে গতকাল সোমবার দুপুর ২টা থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, মহাসড়কে যানবাহন চলাচল বন্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বাস ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক ধর্মঘট প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। গত রবিবার রাতে সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির মধ্যস্থতায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।