দফায় দফায় হামলা চালিয়ে কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ছাত্রলীগের ভাড়াটে সন্ত্রাসীরা। গত রবিবার পর্যন্ত দুই দিনে শহরের সাহিত্যিকা পল্লীস্থ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বন বিভাগের মালিকানাধীন জমি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে বিমান বাহিনীর এক কর্মচারীর বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আওয়ামী লীগের সাবেক এমপি এবং কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি অধ্যাপক এথিন রাখাইন জানান, দ্বিতীয় দফায় হামলার খবরে তিনি পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেছে বলে তাকে জানালেও পুলিশ সেখানে যায়নি।
