গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্র শাওন সিকদারের (১৫) লাশ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার চরবাড়িয়ার সরদার বাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চরবাড়িয়া এলাকার দুলাল সিকদারের ছেলে শাওন, ঢাকার উত্তর বাড্ডা হাই স্কুলে নবম শ্রেণির ছাত্র। চাচাতো ভাইয়ের বিয়ের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসে গত শুক্রবার দুপুরে স্থানীয় কিশোরদের সঙ্গে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। সবাই ফিরে এলেও শাওন তীরে উঠতে পারেনি। গতকাল সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীরা তা উদ্ধার করে।
