ছাত্রীকে ক্ষুরাঘাত

দায়ী ব্যক্তিকে গ্রেফতার ও বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছাত্রীকে ক্ষুরাঘাতের ঘটনায় জড়িত প্রেমিককে গতকাল সোমবার পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনার প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিকে গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল ক্যাম্পাসে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মৌনমিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন ওই ছাত্রীকে দেখতে গিয়ে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এই নির্দেশ দেন।