আজকের রাশিফল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:২৪
আজ ১৭ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৯ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার: বৃহস্পতি ও শুক্র। শুভরত্ন: পোখরাজ ও হীরা। প্রকৃতিগতভাবে: আপনি মেধাবী, বাস্তববাদী ও প্রাণ-প্রাচুর্যে ভরপুর। আপনার জ্ঞান ও বিচারবুদ্ধি প্রখর। আপনি পরিশ্রমী ও অধ্যবসায়ী। জীবনে সাফল্যের গুরুত্ব আপনার কাছে অনেক। লক্ষ্যে পৌঁছার জন্য আপনি নিরলস।এ পথে কোন আপস বা জোড়াতালিতে আপনি বিশ্বাস করেন না। তাই যে কোন চ্যালেঞ্জ গ্রহণে আপনি সদা প্রস্তুত। আপনি শান্তি চান। কিন্তু কোন অন্যায় অবিচার আপনি মেনে নিতে পারেন না। তাই শত্রুতা ও সংঘাতের মুখোমুখি দাঁড়াতে হবে আপনাকে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার ফ্রাঞ্জ লেহার, হল্যান্ডের রাণী জুলিয়ানা, রবার্ট শ, সুরকার সুধীন দাস, মুফাখ্খারুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নূরুল হুদা, চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলী, নিলুফার শাহনাজ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ব্যয় কমাতে পারলে ভালো করবেন। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বাণিজ্যে লাভ যোগ আছে। ভাই-বোনদের কারো সহযোগিতা পাবেন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধি আশঙ্কা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নতুন পরিচয় বন্ধুতে পরিণতি পেতে পারে। মজুদদারি ব্যবসায় লাভবান হতে পারেন। হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ধৈর্য ও অধ্যবসায় দ্বারা উন্নতি সম্ভব হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যয় কমাবার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। উত্তেজনা পরিহার করে চলুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক দিক ভালো যেতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কাজকর্মে সাফল্য আশা করা যায়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ হোটেল মালিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খাদ্যদ্রবের ব্যবসায় লাভবান হতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলের পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশে ভালো থাকবে। আয় বৃদ্ধি পেতে পারে। তথাপি আর্থিক কারণে চিন্তিত থাকবেন। কোনো সংবাদ আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আপনজনদের কোনো সাফল্যে আনন্দ বোধ করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। আপনজনদের কারো ব্যবহারে মনে কষ্ট পাবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। মিথ্যা বদনাম রটাতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। কারো বিরোধিতাকে পাত্তা না দিলেই ভালো করবেন। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক ব্যয় বহুল হবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শ্রমজীবীদের জন্য দিনটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কল-কারখানায় কাজ করতে সতর্কতা অবলম্বন করুন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সাবধান থাকলে ভালো করবেন। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। বাড়িতে কেউ অসুস্থ হতে পারে। অপ্রত্যাশিত কোনো ভালো খবর পেতে পারেন।