প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে কাজ করছে এমন সংগঠনের তুলনায় গোটা দুনিয়ায় নেহাত কম নয়। তবে কাজের ব্যাপকতা আর কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বিবেচনায় এদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হিসেবে যেটি গিনেজের পাতায় স্থান পেয়েছে সেটি হলো ডব্লিউডব্লিউএফ বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার। ১৯৬১ সালের ১১ সেপ্টেম্বর একটি দাতব্য সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বিশ্বের নব্বইটিরও বেশি দেশে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে ডব্লিউডব্লিউএফ এবং বর্তমানে বিশ্বজুড়ে এর সমর্থক সংখ্যা পঞ্চাশ লক্ষেরও বেশি।
