Verb-কে সঠিকভাবে চিনতে...
Verb-কে সঠিকভাবে চিনতে জেনে নিন .....
Verb-এর কোন্ তিনটি form-কে সাধারণত verb বলা যায় না?
(ক) Verb+ing, (খ) verb-এর past participle এবং (গ) to+verb-কে অনেক ক্ষেত্রেই finite verb বলা যায় না। তবে শর্তসাপেক্ষে এদেরকে verb বলা যায়। এদের সংক্ষিপ্ত আলোচনা নিম্নরূপ:
(ক) Verb+ing-এর ঠিক পূর্বেই be verb (am, is, are, was, were, been) থাকলে একে verb বলা যায়। যেমন- I saw him playing football. এখানে এ বাক্যটির মধ্যে ব্যবহূত playing শব্দটি verb হিসেবে নয়, বরং present participle হিসেবে বসেছে। কিন্তু I saw him who was playing football. এ বাক্যটিতে playing শব্দটি verb, কারণ এর আগে be verb (was) আছে।
(খ) Verb-এর past participle-এর ঠিক পূর্বেই be verb কিংবা have verb (have, has, had) থাকলে একে verb বলা যায়। যেমন- She bought a book written by Nazrul. এ বাক্যটির written শব্দটি verb নয়, বরং past participle হিসেবে বসেছে। কিন্তু She bought a book which was written by Nazrul বা Sabbir has written this letter. এ উভয় বাক্যে written শব্দটি verb, কারণ এর আগে যথাক্রমে be verb (was) এবং have verb (has) আছে।
(গ) To+verb-এর to যদি modal-এর to হয় তাহলেই কেবল একে verb বলা হয়। Rakhi wants to help him. এ বাক্যে help শব্দটি finite verb নয়, বরং infinitive verb হিসেবে বসেছে। কিন্তু Rakhi had to help him বা She ought to help her brother. এ উভয় বাক্যে help শব্দটি verb, কারণ help-এর আগে ব্যবহূত to শব্দটি help-এর জন্য বসেনি, বরং এটি modal-এর নিজস্ব to. আমাদের জানা আছে যে, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, ought to, used to ইত্যাদি modal, এবং এদের পরে সর্বদা verb-এর base form বসে। এড়্গেত্রেও modal-এর পরে verb-এর base form হিসেবে help বসেছে।
মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭
ইমেইল [email protected]
