ইকুইটি, ট্রাস্ট, হিন্দু আইন ও
সুনির্দিষ্ট প্রতিকার আইন
এ. এস. এম সাইফুল্লাহ্
সহকারি অধ্যাপক
সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি (পাস) কোর্সের প্রিলিমিনারী পরীড়্গায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জ্ঞাতার্থে আমাদের বিষয়ভিত্তিক সাজেশন্স পরিক্রমা। আজকে আমরা আগামী ০২/০৫/২০১৪ ইং তারিখের পরীক্ষা ইকুইটি, ট্রাস্ট, হিন্দু আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে সাজেশন আকারে আলোচনা করব।
ক - বিভাগ : ইকুইটি
২টি প্রশ্নের মধ্যে যেকোনো ১ (এক)টি প্রশ্নের উত্তর দিতে হবে
১. ন্যায়পরতা কাকে বলে? ইহার প্রকৃতি এবং পরিধি বর্ণনা কর। ইকুইটির নীতিসমূহ (Maxims of Equity) বলতে কি বুঝায়? এর ক্রমবিকাশ আলোচনা কর।
২.বাংলাদেশের আদালতে ন্যায়পরতার নীতিমালা প্রয়োগের প্রকৃতি ও ব্যাপ্তি ব্যাখ্যা কর। বাংলাদেশের আদালতসমূহে ন্যায়পরতা কিভাবে কার্যকর হয়? উদাহরণ দাও।
৩.“ন্যায়পরতার এখতিয়ার” এবং “আইন ও ন্যায়পরতা একত্রীকরণ” - ব্যাখ্যা কর। বাংলাদেশের আদালতে ন্যায়পরতা কিভাবে কার্যকর হয়? উদাহরণ দাও।
(ক) “ন্যায়পরতার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে” - ব্যাখ্যা কর।
(খ) “বিলম্ব ইকুইটির বিনাশ ঘটায়” - ব্যাখ্যা কর।
(গ) “ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবিহীন যেতে দেবে না” - ব্যাখ্যা কর।
(ঘ) “সক্ষমতাই ন্যায়পরতা” - ব্যাখ্যা কর।
খ - বিভাগ : ট্রাস্ট আইন
২টি প্রশ্নের মধ্যে যেকোনো ১ (এক)টি প্রশ্নের উত্তর দিতে হবে
১. ট্রাস্টের সংজ্ঞা দাও। ট্রাস্ট আইনের উদ্দেশ্য কি? কিভাবে ট্রাস্ট সৃষ্টি, প্রত্যাহারও বিলোপ বা পরিসমাপ্তি হতে পারে আলোচনা কর।
২. “ইকুইটির কৃতিত্বপূর্ণ সকল কার্যের মাধ্যমে সর্ববৃহত্ ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্য হচ্ছে ট্রাস্টের অধিকার ও ক্রমবিকাশ” - ব্যাখ্যা কর।
৩. ১৮৮২ সালের ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশেস্নষণ কর। ট্রাস্ট আইনের অধীনে কিভাবে একটি ট্রাস্ট সৃষ্টি, প্রত্যাহার ও বিলুপ্ত হতে পারে?
৩. ট্রাস্টীর ক্ষমতা ও দায়িত্বসমূহ আলোচনা কর। কখন এবং কিভাবে ট্রাস্টীকে অপসারণ করা যায়? ট্রাস্টী তার পদ হস্তান্তর করতে পারে কি?
খ - বিভাগ : সুনির্দিষ্ট প্রতিকার আইন
২টি প্রশ্নের মধ্যে যেকোনো ১ (এক)টি প্রশ্নের উত্তর দিতে হবে
১. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর উদ্দেশ্য কি কি? কি কি পরিস্থিতিতে সুনির্দিষ্ট প্রতিকারের মামলা গ্রহণযোগ্য নয়?
২. নিষেধাজ্ঞা কি? কিসের ভিত্তিতে নিষেধাজ্ঞার শ্রেণীবিভাগ করা হয়? চিরস্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুর করার জন্য যে সকল নীতি অনুসরণ করা হয় তা বর্ণনা কর।
৩. সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বলতে কি বুঝ? কোন কোন শ্রেণীর চুক্তি সুনির্দিষ্টভাবে পালন করা যায় এবং কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে পালন করা যায় না-তা বর্ণনা কর।
৪. ঘোষণামূলক মোকদ্দমা বলতে কি বুঝ? কি কি কারণে আদালত এ ঘোষণা মঞ্জুর করতে অস্বীকার করেন ঘোষণামূলক ডিক্রী কি? এটি কোন ধরনের প্রতিকার? এরূপ ডিক্রী লাভের জন্য কি কি শর্ত পূরণ করা আবশ্যক?
খ - বিভাগ : সুনির্দিষ্ট প্রতিকার আইন
৪টি প্রশ্নের মধ্যে যেকোনো ২ (দুই)টি প্রশ্নের উত্তর দিতে হবে
১.হিন্দু আইনে বিয়ে কত প্রকার ও কি কি আলোচনা কর। হিন্দু বিবাহের উদ্দেশ্য কি কি? “হিন্দু আইনে বিয়ে কোন চুক্তি নয় বরং একটি ধর্মীয় অনুষ্ঠান” - আলোচনা কর।
২.হিন্দু আইনে যৌথ পরিবার বলতে কি বুঝ? যৌথ পরিবারের কর্তা/ম্যানেজার কে? যৌথ হিন্দু পরিবারের ম্যানেজারের মর্যাদা, ড়্গমতা, অধিকার, কর্তব্য, দায়-দায়িত্ব ও কার্যাবলী বর্ণনা কর।
৩.দত্তক কি? বোনের ছেলেকে দত্তক গ্রহণ করা যায় কি? একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ করা কি বৈধ? কোন হিন্দু বিধবা মৃত স্বামীর আগাম অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করতে পারে কি?
৪.স্ত্রী ধন কি? “সব বিধবার সম্পত্তি নারীর সম্পত্তি হলেও সব নারীর সম্পত্তি সব বিধবা সম্পত্তি নয়” - ব্যাখ্যা কর। দায় ভাগ মতবাদ অনুাসারে উত্তরাধিকারের ড়্গেত্রে আইন বিধান মতে আলোচন কর।
৫. টীকা লিখ:
(ক) ফ্যাকটাম ভ্যালেট; (খ) প্রতিনিধিত্ব মতবাদ;
(গ) সেবাইত; (ঘ) ভাবী উত্তরাধিকারী; (ঙ) সপ্লি।
