কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ৩

আপডেট : ২৫ মে ২০১৯, ১০:২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে হামলায় অন্তত ৩ জন মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর প্রেস টিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কাবুলের আল-তাকওয়া মসজিদে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরায় রাহিমি বলেন, হামলায় মসজিদের ঈমাম মাওলানা রায়হান নিহত হয়েছেন যিনি পশ্চিমা সরকারের সমর্থক ছিলেন। 

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। 

আরো পড়ুন: ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩ 

তবে রাহিমি বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এ হামলার পেছনে তালেবান সন্ত্রাসী গ্রুপের হাত রয়েছে। 

ইত্তেফাক/এসআর