রবীন্দ্রনাথ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৩
রবীন্দ্রনাথ আছে যে সাথ শুরু থেকে আজ হয়ে মাথার তাজ ছড়ায় আছেন গানে বাজেন আছেন কবিতায় সকাল ও সন্ধ্যায়। নভেল গল্প নয় তো অল্প পত্র আছে বেশ গদ্যের নেই শেষ এঁকেছেন চিত্র নাটক বিচিত্র গেয়েছেন সব গান আকুল করে প্রাণ। স্বদেশের পরে বিদেশের ঘরে হয়েছেন বিস্তার নোবেল পুরস্কার দেশের রবী বিশ্ব কবি চারদিকে বাজে ঢাক আজ পঁচিশ বৈশাখ।