প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৪
যাঁর লেখাতে আলোর ভুবন
বইয়ের পাতায় হাসে
সবাই জানি বিশ্বকবির
জন্ম বোশেখ মাসে।
জোড়াসাঁকোয় এলেন তিনি
সারদা দেবীর কোলে
ভালোবাসার রবিঠাকুর
কেউ কি তাঁরে ভোলে!
গান-কবিতায় গল্প-ছড়ায়
পাই যে রবির দেখা
নোবেল জয়ী গীতাঞ্জলি
তাঁরই হাতে লেখা।