স্বাধীনতায় রক্ত ঝরে স্বাধীনতায় ফুল
স্বাধীনতায় উছলে পড়ে পায়রা নদীর কূল।
প্রজাপতির পাখায় আঁকা স্বাধীনতার নাম
সাতই মার্চের ভাষণ বুঝি বৃষ্টি অবিরাম।
স্বাধীনতার শরীরখানি লাল সবুজে মোড়া
দিক ছাড়িয়ে ছুটে চলে কিশোর বেটার ঘোড়া।
ভাই হারানোর বুকের ব্যথায় বাজে বিউগল
রাত দুপুরে তোপধ্বনির দুঃখ উতরোল।
ছেঁড়া কাঁথায় নাক চুবিয়ে গন্ধ শুঁকি মা’র
স্বাধীনতায় নেই যে কোন বীর বাঙালির ছাড়।
