ফোকাস

বিশ্ব নৃত্য দিবসে...

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২০:৩১
গত ২৮ এপ্রিল নৃত্যাঞ্চলের উদ্যোগে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ পালিত হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈচিত্র্যময় নাচের এক মনোজ্ঞ নৃত্যমালা উপহার দিয়েছে নৃত্যাঞ্চল। নৃত্যগুলো কোরিওগ্রাফি করেছেন ড. মহুয়া মুখার্জি, ড. তরুণ প্রধান, শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ, ড. সোমা মুমতাজ, স্বপন মজুমদার, সারোয়ার আহমেদ, জামাল আহমেদ লাভলু, আইরীন পারভীন, শাম্মী ইয়াসমিন ঝিনুক ও অন্যরা। অনুষ্ঠানে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের তাত্পর্য ও এবারের বাণীর মর্মকথা তুলে ধরেন নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর।