হিমু আকরামের ‘নজিরবিহীন নজর আলী’ নাটকটি অবশেষে আজ থেকে শুরু হচ্ছে আরটিভিতে। ‘আরমান ভাই’-এর মতো জনপ্রিয় সিক্যুয়েলের পর অনেকেই তাকে এইরকম কেন্দ্রীয় চরিত্রে উপস্থাপন করার প্রাণান্ত চেষ্টা করেছেন। কমেডিধর্মী এই নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘অনেক বছর পর দর্শকরা আবার আমাকে বোকা চরিত্রে দেখবে। নিজেকে ভাঙতে সবসময়ই ভালো লাগে। কারণ আমি ব্যক্তিজীবনেও প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করি। সেই অর্থে জান-প্রাণ ঢেলেই নজর আলীর কাজটি করেছি।’ নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ থেকে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে।
